1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি সুবিধা: তদন্ত কমিটি গঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি সুবিধা: তদন্ত কমিটি গঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা কর্মকর্তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বন্দিদের আরাম-আয়েশে রাখার ব্যবস্থা করা, জেল কোড ভেঙে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া এবং অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানোর অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার কারাগারে প্রবেশ করেছে। জেলার একেএম মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য গঠিত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

কারাগারে প্রায় ৯ হাজার বন্দির স্বাস্থ্য সুরক্ষা, সরিষার তেল এবং দরিদ্র আসামিদের যাতায়াত ভাতা আত্মসাৎ, জরুরি সেবার পিকআপ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং অনুমতি ছাড়া গাছপালা পুড়িয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

৫ আগস্টের পর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতাদের ভালো ওয়ার্ডে রাখা এবং জামিন হওয়ার পর পার্সেস কার্ডের টাকা ফেরত না দেওয়ার অভিযোগও উঠেছে। কারাবিধি অনুযায়ী মোবাইল ফোনে কথা বলার নিয়ম ভঙ্গ এবং অবৈধ সুবিধার বিনিময়ে যখন-তখন কথা বলার অভিযোগও রয়েছে।

এইচটি ইমামের ছেলে তানভির ইমাম, আসাদুজ্জামান নূর ও নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে।

ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির এসব অভিযোগকে মিথ্যা ও ভুয়া প্রচারণা বলে দাবি করেছেন। তদন্ত কমিটি শিগগিরই সরেজমিন তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar