1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে তুলার মিলে আগুন; কোটি টাকার মালামাল পুড়ে ছাই - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে তুলার মিলে আগুন; কোটি টাকার মালামাল পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে একটি তুলার মিলের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত না হলেও কারখানাটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় আলীপুর গ্রামে রাজু ওয়েস্ট কটন রিফাইনারী মিলে এই আগুন লাগে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিল মালিকের ভাই ও কারখানার পরিচালক মদন সাহা বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে কারখানার পেছনে ফেলে রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কারখানাসহ পাশাপাশি ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও মণিরামপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের
চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরের মেশিন ও ১০টি গুদামে মজুদ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে যশোর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, ‘নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ও মণিরামপুর ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারখানার পেছন থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar