1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে পহেলা এপ্রিল থেকে শুরু হলো মধু আহরণ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সুন্দরবনে পহেলা এপ্রিল থেকে শুরু হলো মধু আহরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২১৯ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল, নিজস্ব প্রতিনিধি।

পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের মধু আহরণ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মঙ্গলবার (১ এপ্রিল) মধু আহরণ কারি মৌয়ালগণ বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করে মৌয়ালদের হাতে পাশ উঠিয়ে দেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সিপিজির সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরা রেঞ্জের তথ্য মতে ২০২৫ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১৫শ কুইন্টাল ও মোমের লক্ষ্য মাত্রা ৪০০ কুইন্টাল। পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯ টি করে পাশ সংগ্রহ করেছেন মৌয়ালরা। সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করেন।

মৌয়াল ফজলুল হক বলেন, আজ ঈদের পর আনন্দের সাথে আশা নিয়ে যাচ্ছি মধু আহরণের জন্য কিন্তু অবৈধ ভাবে সুন্দরবন থেকে যে হারে মধু চুরি হচ্ছে জানি না আশানুরূপ মধু পাবো কিনা। অল্প জায়গায় মধু আহরণ করে আমার বাল বাচ্চা ও মহাজনের চালান ওঠানো সম্ভব নয়। তিনি আরও বলেন, আগামী দিনের জন্য অভয়ারণ্য গুলো ছেড়ে দেওয়ার আকুল আবেদন রইল সরকারের কাছে। কারণ আমদের এতো গুলো নৌকা অল্পজায়গায় মধু আহরণ করে হয় না। অভয়ারণ্যে থেকে মধু আহরণ না করার ফলে মধু গুলো নষ্ট হয়ে যায়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পবিত্র ঈদুল-ফিতরের কারণে এবছর জাকজমকপূর্ণ ভাবে পহেলা এপ্রিলে মধু আহরণের উৎসব হয়নি কিন্তু সীমিত পরিসরে মধু আহরণের জন্য পাশ দেওয়া হয়েছে মৌয়াল ও বনজীবীদের। এ বছর পহেলা এপ্রিল মধু আহরণ জন্য মৌয়ালরা বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, ২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু সংগ্রহ করেছেন ১০২৩ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল। ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে উক্ত মধু ও মোম সংগ্রহ করেন। পরবর্তী ২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। তাদের সংগৃহীত মধু ১২৩৫ কুইন্টাল এবং মোম ৩৭০ দশমিক ৫০ কুইন্টাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar