1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে কৃষককে বেধড়ক পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে কৃষককে বেধড়ক পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন
প্রতিকি ছবি

সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আনারুল ইসলাম (৪৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলী ছেলে।

গ্রেপ্তাররা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কৃষক আনারুল ইসলাম স্যালো মালিক লক্ষণ পালের স্যালো মেশিন থেকে পানি নিয়ে ধুলিহর সানাপাড়া এলাকায় ৮ কাঠা জমিতে বোরো ধান চাষ করেছেন। ২/৩ দিন আগে থেকে তার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার বেলা ১টার দিকে আনারুল ইসলাম জমিতে গিয়ে লক্ষণ পালের কাছে তার জমিতে পানি দেওয়া বন্ধ করেছে কেন জানতে চায়।

বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে লক্ষণ পাল তার হাতে থাকা কাঁচি দিয়ে আনারুল ইসলামের বাম চোখে আঘাত করে। একই সঙ্গে লক্ষণ পাল, তার ছেলে জয় পাল ও স্ত্রী নমিতা পাল মিলে ইসলামকে বেদম পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণপাল ও তার স্ত্রী নমিতা পালকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar