1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাজি পোড়ানো নিয়ে সংঘর্ষ, যশোরে যুবক নিহত,আটক ৪ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

বাজি পোড়ানো নিয়ে সংঘর্ষ, যশোরে যুবক নিহত,আটক ৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি। যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় ঈদের রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে অলিদ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম আতশবাজি পোড়াচ্ছিল। সে সময় অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা অভিযোগ করে যে আতশবাজির আগুন তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হন অলিদ, আপন, তার বাবা রিপন আলী, শামীম ও রাশেদুল। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অলিদের মৃত্যু হয়। গুরুতর আহত রাশেদুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত অলিদের বাবা কোতোয়ালি থানায় পাঁচজনের নামে মামলা করেছেন। পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

স্থানীয়দের মতে, ঈদের উৎসবের মধ্যেই আতশবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar