1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়াল যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে রপ্তানি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়াল যুক্তরাষ্ট্র, ঝুঁকিতে রপ্তানি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২০৭ জন খবরটি পড়েছেন

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ৩৭% করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন, যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক স্বাধীনতা’ ফিরে পাবে এবং এটি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই একটি অংশ। তিনি জানান, মার্কিন পণ্যের ওপর অন্যান্য দেশ যে শুল্ক আরোপ করে, তার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রও নতুন শুল্ক আরোপ করছে।

নতুন নীতির ফলে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, এসব দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে কম শুল্ক দিয়ে সুবিধা নিচ্ছে, যেখানে মার্কিন পণ্যের ওপর তারা উচ্চ শুল্ক আরোপ করে। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ মার্কিন পণ্যে ৭৪% শুল্ক আরোপ করে, তাই দেশটির পণ্যের ওপর ৩৭% শুল্ক নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রপ্তানি বাজার। ২০২৩ সালে দেশটি যুক্তরাষ্ট্রে ৭.৩৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল, যা সামগ্রিক রপ্তানির একটি বড় অংশ। অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে এবং পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar