1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম, জানালো কেন্দ্রীয় ব্যাংক - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আগামী মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম, জানালো কেন্দ্রীয় ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) নিলামের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিলামে মোট তিন হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এই বন্ডের উপর ধার্য বার্ষিক কাট অফ ইয়েল্ডের ভিত্তিতে কুপন বা মুনাফার অর্থ প্রতি ছয় মাস অন্তর পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে অংশগ্রহণের সুযোগ কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিযুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোরই থাকবে। তবে, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা ব্যক্তিগত অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারদের মাধ্যমে নিলামে দরপত্র জমা দিতে পারবে।

বন্ড কেনার আগ্রহীরা অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকার বিপরীতে তাদের প্রস্তাবিত মূল্য এবং বন্ডের পরিমাণ উল্লেখ করে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের এফএমআই ব্যবস্থার মাধ্যমে দরপত্র দাখিল করতে পারবেন। তবে, কোনো বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে সিল করা খামে ম্যানুয়াল পদ্ধতিতে দরপত্র জমা দেওয়ার সুযোগও থাকছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই নিলামে অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলী ইতিমধ্যেই প্রাইমারি ডিলারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar