1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘কানিমা’ গানে প্রিয়ার ঝড়ো নাচ, মাতল নেটদুনিয়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

‘কানিমা’ গানে প্রিয়ার ঝড়ো নাচ, মাতল নেটদুনিয়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ জন খবরটি পড়েছেন
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার-ছবি-সংগৃহীত

এক সময়ের চোখের ইশারায় ঝড় তোলা দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। তার নতুন ঝড় তোলা নাচের ভিডিও ‘রেট্রো’ সিনেমার ‘কানিমা’ গানকে ঘিরে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘গুড ব্যাড আগলি’ সিনেমার নাচের রেশ কাটতে না কাটতেই প্রিয়া আবারও প্রমাণ করলেন যে তিনি কেবল ট্রেন্ড অনুসরণ করেন না, বরং নতুন ট্রেন্ড তৈরি করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্প্রতি প্রিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে তার এক বন্ধুর সাথে ‘কানিমা’ গানের তালে মজা করে নাচতে দেখা যায়। এই গানটিতে মূলত প্রথম নেচেছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রিয়া সেই গানের পূজার বিখ্যাত নাচের মুদ্রাগুলিকে মজাদার ভঙ্গিতে পুনরায় পরিবেশন করেছেন। গানটির প্রেক্ষাপট একটি আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান। গানটির সঙ্গীত পরিচালনা এবং কণ্ঠ দিয়েছেন সান্থোষ নারায়ণন।

‘রেট্রো’ সিনেমাটি চলতি বছরের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক কার্তিক সুব্রাজের সঙ্গে কাজ করেছেন দক্ষিণী তারকা সুরিয়া।

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে এর আগে ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা গেছে, যেখানে তিনি অজিত কুমারের সঙ্গে অভিনয় করেছেন। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন আধিক রবিচন্দ্রন। এছাড়াও সিনেমাটিতে তৃষা কৃষ্ণান, সিমরান এবং অর্জুন দাশের মতো অভিনেতারাও রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar