1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর), রাত ৯টা ৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনালে ১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চূড়ান্ত আসরে প্রশ্নোত্তর পর্ব শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দীর্ঘ ৪৪ বছর পর ডমিনিকান রিপাবলিকের কোনো প্রতিযোগী এই খেতাব অর্জন করলেন।

প্রতিযোগিতার ফাইনালে প্রথমে সেরা ৪০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। এরপর ধাপে ধাপে সেরা ২০, ১২ এবং সবশেষে সেরা ছয়জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে রাখা হয়। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জিতে আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। পেশায় শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল জোহেইরি সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের নিয়ে কাজ করেন। ‘ভয়েসেস অব টুমোরো’ নামক উদ্যোগের মাধ্যমে তিনি শিশুদের ইংরেজি শেখানো ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করছেন।

প্রতিযোগিতার পটভূমি

১৯৫১ সালে শুরু হওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনটি ছিল বিশেষ। প্রথমবারের মতো ভিয়েতনামে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সামানজার সাঈদ। তিনি ‘বিউটি উইথ আ পারপাস’ পর্বে নিজ মহাদেশের সেরা ছয়ে জায়গা করে নিলেও ফাইনালের সেরা ৪০ জনের তালিকায় স্থান পাননি।

চূড়ান্ত ছয়জনের তালিকায় জোহেইরি মোলা, এলিসাবেথ রেইনেস ও তানুসিয়া চেট্টির সঙ্গে ছিলেন ইরিত্রিয়ার স্নিট হাবতিয়াব তেওলদেমেহিন, ভিয়েতনামের লে নুয়েন বাও নক এবং দক্ষিণ আফ্রিকার রোমান্ডা হোমবির।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar