1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাকিবের পর এবার মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার

শাকিবের পর এবার মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘তাণ্ডব’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢালিউড তারকা শাকিব খানের পর এবার একই শিরোনামের সিনেমা নিয়ে আসছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘তাণ্ডব’ নামের এই নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি, যা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন এই সিনেমায় যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মিমি। সবুজ কুর্তিতে তোলা ওই ছবিতে অভিনেত্রীর মুখের বেশিরভাগ অংশ ক্ল্যাপস্টিকে ঢাকা থাকলেও তার চোখ ও ভ্রু স্পষ্ট দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি কেবল ‘#Tandav’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

এই সিনেমার প্রযোজনায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। মিমির পোস্ট করা ছবিতে শুভশ্রী মন্তব্য করেছেন ‘সুপার হ্যাপি’। এই মন্তব্যের মাধ্যমেই মূলত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

দীর্ঘ এক যুগ পর রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছেন মিমি। এর আগে তারা ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ ও ‘কাঠমুণ্ডু’র মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘কাঠমুণ্ডু’র পর দীর্ঘ সময় তাদের আর কোনো প্রজেক্টে দেখা যায়নি।

সিনেমার ধরন ও চরিত্র

‘তাণ্ডব’-এ মিমির চরিত্র নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা। এতে মিমিকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar