1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার অর্থ ফেরাতে নতুন উদ্যোগ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

১৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৮ জন খবরটি পড়েছেন

হাসিনা পরিবারসহ দেশের ১১টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সম্পদ মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে আগামী মাসেই নিয়োগ দেয়া হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অর্থপাচারে জড়িত তালিকায় রয়েছে এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার এবং আরামিট গ্রুপ। পাচারকৃত অর্থ ফেরাতে কাজ করছে সিআইডি, এনবিআর ও দুদকের সমন্বয়ে গঠিত ১১টি টিম, যাদের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, পাচারকৃত অর্থ ও সংশ্লিষ্ট সম্পদের পরিমাণ নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্ধারিত পরিমাণের ভিত্তিতে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হবে।

অন্যদিকে, গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে সাতটি সভা সম্পন্ন করেছে। আদালতের নির্দেশে প্রায় ১৭ হাজার কোটি টাকার শেয়ার এবং ব্যাংকে থাকা প্রায় ৪ হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে। তবে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া সহজ হবে না বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী সতর্ক করেছেন, জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিয়ে, পূর্ণ তদন্তের ভিত্তিতে মামলা দায়ের করা উচিত। পাশাপাশি তিনি মনে করেন, আইনি লড়াইয়ের পাশাপাশি সমঝোতার পথেও অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar