1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বজুড়ে নারকেল হাহাকার, দাম বাড়ছে আকাশপানে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিশ্বজুড়ে নারকেল হাহাকার, দাম বাড়ছে আকাশপানে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০২ জন খবরটি পড়েছেন

আবহাওয়ার প্রভাবে বিশ্বের প্রধান নারকেল উৎপাদনকারী দেশগুলোতে নারকেলের ফলন ব্যাপকহারে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম আকাশ ছুঁয়েছে। একইসঙ্গে অনেক দেশে এই ফলটি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলো অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা মোহামাদ ফাহমি ফাত এবারের ঈদে নারকেল দুধের অভাবে চাহিদার অর্ধেক খাবার রান্না করতে বাধ্য হয়েছেন। আগে যেখানে তিনি ছয় প্যাকেট নারকেল দুধ কিনতেন, এবার পেয়েছেন মাত্র তিন প্যাকেট। হতাশা প্রকাশ করে তিনি বলেন, “নারকেল দুধ আমাদের খাবারের প্রাণ। এটা ছাড়া রান্নার স্বাদই নষ্ট হয়ে যায়।”

বিশ্বের বৃহত্তম নারকেল উৎপাদনকারী দেশ ফিলিপাইন চলতি বছরে উৎপাদনে ২০ শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছে। দেশটির শীর্ষ রপ্তানিকারক সংস্থা এক্সেলাম রিসোর্সেস কর্পোরেশন জানিয়েছে, গত দুই বছর ধরে খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নারকেল গাছের ফলন কমেছে এবং কৃষিকাজ ব্যাহত হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ফিলিপাইন কোকোনাট অথরিটি রপ্তানির আগে নারকেল তেল সংরক্ষণের পরিকল্পনা করছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়াতেও নারকেলের দাম গত তিন মাসে ১৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। একই চিত্র শ্রীলঙ্কায়ও। দেশটিতে গত এক বছরে নারকেলের পাইকারি দাম দ্বিগুণ হয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দেশটির সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে নারকেল আমদানির অনুমতি দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ল্যাকটোজ-মুক্ত ও উদ্ভিজ্জ খাদ্যপণ্য হিসেবে বিশ্বজুড়ে নারকেলের চাহিদা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক নারকেল কমিউনিটির তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বে নারকেল তেল ব্যবহারের পরিমাণ ৩.২৩ মিলিয়ন টনে পৌঁছাতে পারে। মার্কিন কৃষি দপ্তর পূর্বাভাস দিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী নারকেল তেলের মজুত গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে। এরই মধ্যে বিশ্ববাজারে নারকেল তেলের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ, প্রতি টন ২ হাজার ৬৫৮ ডলারে লেনদেন হচ্ছে।

এই সংকটের প্রধান কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে নারকেল গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে ফলন কমেছে এবং ফসল সংগ্রহে বিলম্ব ঘটছে।

মালয়েশিয়ার অনেক দোকানদার নারকেলের অভাবের কারণে তাদের ব্যবসা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। যদিও বিকল্প হিসেবে ক্রিম বা দই ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, তবে ভোক্তারা বলছেন নারকেল দুধ ছাড়া রান্নার আসল স্বাদ পাওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিকল্প উপকরণ ব্যবহার করে প্রিয় খাবারের সেই চিরাচরিত স্বাদ ধরে রাখা কঠিন হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar