1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় শেষ হলো তিন দিনের ‘বৈশাখী লোকনাট্য উৎসব’ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

বাঘারপাড়ায় শেষ হলো তিন দিনের ‘বৈশাখী লোকনাট্য উৎসব’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা । জারি সারি ভাটিয়ালির দেশ বাংলাদেশ। অঞ্চল ভেদে রয়েছে আলাদা আলাদা
লোকজ সংস্কৃতি। এসব হারানো লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে যশোর ও নড়াইল জেলার
সীমান্তবর্তী অঞ্চল এগারোখানে পালিত হলো ‘বৈশাখী লোকনাট্য উৎসব’। বাংলাদেশ নাট্যকলা এবং
চলচ্চিত্র বিভাগ আয়োজিত এবং নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১মে থেকে ০৩মে চলা
তিন দিনের এ উৎসবের শেষ দিন ছিলো রোববার। উৎসবে সারি গান, হালই বা সায়ার গান এবং অষ্টক পালা
পরিবেশিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

০১মে এগারোখানের মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা
এ বৈশাখী লোকনাট্য উৎসবের শুভ সূচনা করেন নড়াইল জেলা শিল্পকলা একাডেমির পরিচালক রাকিবিল বারি।
এদিন সারি গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন পরিবেশিত হয় হালই বা সায়ার
গান এবং তৃতীয় দিন বা উৎসবের শেষ দিন অষ্টক পালা মঞ্চস্থ্য করে বাকলী চিত্রকলা সংগীত একাডেমি।
যাত্রাপালার মাধ্যমে অষ্টক পালা পরিবেশিত হয়। যা রচিত হয় ধর্মীয় কাহিনী নিয়ে।

সমাপনী দিনে যশোর নড়াইল অঞ্চলের লোকজ সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক রমেশ চন্দ্র অধিকারী। তিনি বলেন, টিভি, রেডিও কি জিনিস তা জানতো না গ্রামের লোকজন। গ্রামাঞ্চলের এসব খেটে খাওয়া মানুষেরা লোকজ
সংস্কৃতির মাধ্যমেই চিত্ত বিনোদনের ঘাটতি মেটাতো। শ্রমজীবী মানুষদের শরীরে শক্তি যোগায় এসব
জারি সারি ভাটিয়ালি গানে। আধুনিক বিজ্ঞান এসে সেই গ্রামীণ সংস্কৃতি মুছে যেতে চলেছে।
স্থানীয় এসব সংস্কৃতি রক্ষায় সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,দীপক অধিকারী, নির্মল বিশ্বাস, মিহির বিশ্বাস, বিলাশ সরকার, নীবিড় বিশ্বাস, নড়াইল জেলা শিল্পকলা একাডেমির অফিস সহকারি রফিকুল ইসলাম, চিত্রকলা সংগীত একাডেমির পরিচালক সুরঞ্জন গুপ্ত, প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar