1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুঁজিবাজারে নেতৃত্বে পরিবর্তন: রাশেদ মাকসুদ নতুন চেয়ারম্যান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

পুঁজিবাজারে নেতৃত্বে পরিবর্তন: রাশেদ মাকসুদ নতুন চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ বছরের জন্য তাঁর এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গতকাল (রোববার) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা-৫ অনুসারে এই নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর ১৩ আগস্ট এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিএসইসির কর্মকর্তাদের একটি অংশের আপত্তির মুখে মাসরুর রিয়াজ দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। ফলে নতুন নিয়োগের প্রয়োজন দেখা দেয়।

ব্যাংকিং খাতে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করা খন্দকার রাশেদ মাকসুদের পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশের আর্থিক খাতে বহুমাত্রিক অবদান রেখেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর পেশাগত যাত্রা শুরু হয় ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে।

এরপর তিনি এনআরবিসি ব্যাংক, সিটি ব্যাংক এনএ, এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। সিটি ব্যাংকের জাকার্তা অফিসেও তিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি মিডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন উপদেষ্টার ভূমিকায় ছিলেন।

বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগে দেশের পুঁজিবাজারে নতুন নেতৃত্ব আসছে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar