1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেমিট্যান্সে নতুন মাইলফলক, অর্থনীতিতে সুসংবাদ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রেমিট্যান্সে নতুন মাইলফলক, অর্থনীতিতে সুসংবাদ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৪ সালের মে মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৭ লাখ ডলার দেশে পাঠানো হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

গত বছরের একই সময়ে প্রতিদিন গড়ে আসছিল ৭ কোটি ৫১ লাখ ডলার। চলতি বছরের প্রবাহ তাই রেমিট্যান্সে একটি ঊর্ধ্বমুখী ধারা নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, যার মধ্যে দুটি কৃষিভিত্তিক ব্যাংক থেকে এসেছে ১৫ কোটি ৯৯ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এসেছে সর্বোচ্চ ৯৬ কোটি ২৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৩০ লাখ ডলার। এর মধ্যে ইসলামী ব্যাংক এককভাবে ২৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স আহরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত বাংলাদেশ মোট ২ হাজার ৬১৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় বেশি। এর মধ্যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার।

মাসভিত্তিক বিবরণে দেখা যায়, মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এবং জানুয়ারিতে সর্বনিম্ন ১৯১ কোটি ডলার এসেছে। অন্যান্য মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল স্থিতিশীল।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar