1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূয়া ম্যাজিস্ট্রেট,পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক - ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

ভূয়া ম্যাজিস্ট্রেট,পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক – ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। ভূয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। বুধবার ২১শে মে বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নূরনগর বাজারে ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগরখাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) ও ঢাকা ডিএমপি উত্তরার চানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)। এসময় তাদের কাছ থেকে ভূয়া পরিচয় পত্র বাংলাদেশ সমাচার, আমার প্রানের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কার্ড

মাতৃজগৎটিভির কার্ড, ১টি প্রাইভেট কার ও ১টি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়।

নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত বললে, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেন এর কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের আটক করে। তারা আরও জানান তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সাংবাদিক এবং ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশত উৎসুক জনতা হাজির হয় সেখানে। একপর্যায়ে পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানা কে বিষয়টি অবহিত করেন সাথে সাথে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং আটককৃত তিনজনকে পুলিশের সোপর্দ করা হয়।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লার বলেন, নূরনগর বাজরের স্থানীয় জনগণ তিন জনকে আটক করে থানা খবর দিলে পুলিশ সেখান থেকে তিনজনকে হেফাজতে নিয়ে আসেন। উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar