1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই যোদ্ধার প্রাপ্তি কি শুধু উপহাস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জুলাই যোদ্ধার প্রাপ্তি কি শুধু উপহাস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ মাসুম বিল্লাহ।
সম্প্রতি দেশে বেশ কিছু বিষয় নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোকে কেন্দ্র করে আন্দোলন, সৌম হত্যার বিচারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক জল ঘোলা বেশ হলো। মাঝখানে মাহফুজ পাকামি করতে গিয়ে বেশ হেনস্থার শিকার হলো এবং তার পরবর্তীতে উপদেষ্টা আসিফ বিরোধী অবস্থান থেকে তাদের পদত্যাগের আন্দোলন জোরালো হয়ে সামনে আসলো। আর একটা ঘটনা হলো কিন্তু তাতে কারো কিছু মাথা ব্যাথা নেই। আর তা হল জন দুর্ভোগ। এনারা প্রত্যেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন। তাই এরকম ভোগান্তিতো জনগণকে একটু মেনে নিতেই হবে। কিছু দিন আগে যে আসিফ, মাহফুজ জাতীয় বীর ছিল আজ তারা ভিলেন পরিণত হলো। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে তাদের যেভাবে অপদস্ত করা হলো তা ইতিহাসের পাতায় আর একটা অকৃতজ্ঞতার জন্ম দিল। শুধু কেউ ভাবলো না আজকে তারা যে, রাজনৈতিক অধিকার ভোগ করছে তা, এদের রক্তের উপর দাঁড়িয়ে অর্জিত হয়েছে। জাতির পরিত্রাণ দাতা হিসাবে এই ছেলেগুলো না আসলে আগামী ১০ বছরের মধ্যে বিএনপি বিলুপ্ত রাজনৈতিক দলে পরিণত হতো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আচ্ছা কেউ কি বলতে পারেন যে ছাত্র জনতা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো তাদের কি স্বার্থ ছিল? এই আন্দোলনে। তারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করে আপনাদের আজীবন ঋণী করে গেছে। আপনারা কি করে এতো দ্রুত তা ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয়ে গেলেন? কেন জুলাই যোদ্ধারা আজ অপমানিত?
জনগণ যেহেতু ছাত্রদের পাশে দাড়িয়ে ছিল সেহেতু এই জনগণকে আবার সেই ছাত্রদের বিজয়ী করতে হবে। সেদিন জনগণ আওয়ামী লীগ উচ্ছেদে মাঠে নামেনি, নামেনি বিএনপি বা জামায়াতকে ক্ষমতায় বসাতে। সেদিন তারা ছাত্রদের রক্ষা করতে মাঠে ছিল, তাদের ন্যায্য দাবি প্রতি সমর্থন ছিল। তাই আজকে ছাত্র উপদেষ্টার পদ রক্ষার্থে এই জনগণকে মাঠে নামতে হবে। গত ৫৪ বছর পাকা চুল ওয়ালা লোকেরা ভুল করেছে আপনারা মেনে নিয়েছেন। আর এখন এই অনভিজ্ঞ তরুণ উপদেষ্টার ভুল না-হয় আর কিছু দিন সহ্য করলেন। তারপরতো সেই অযোধ্যা, সেই লঙ্কা, সেই রাবণ। তখন না হয় আবার ঘুমিয়ে পড়বেন। আপনাদের অধিকার ফিরিয়ে দিতে যারা শহীদ হলো পঙ্গুত্ববরণ করলো তাদের কি এমন দায় ছিল? নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা আপনাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠিত করতে জীবন দিয়েছে। তাদের প্রতি কি আপনাদের কোন দায় নাই? নির্বাচন হলে বুঝতে পারবেন কুমিরের কামড়ের কি জ্বালা। তাই জনগণকে এই অরাজকতার বিরুদ্ধে শেষ পেরেকটা মারতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar