1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদের আগে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট পাচ্ছেন আপনি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঈদের আগে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট পাচ্ছেন আপনি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে নতুনভাবে ডিজাইন করা ২০, ৫০ ও ১০০ টাকার কাগজের নোট বাজারে আনছে। পবিত্র ঈদুল আজহার আগে, ২ বা ৩ জুনের মধ্যেই নোটগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন নোটগুলোতে কোনও ব্যক্তির ছবি না রেখে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নোটে থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, অর্থনীতির পাশাপাশি দেশের পরিচয় ও গৌরবকে তুলে ধরতেই এই উদ্যোগ। নোট বাজারে ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হবে।

নতুন ১০০ টাকার নোটের এক পাশে স্থান পেয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও রয়েল বেঙ্গল টাইগার, অপর পাশে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে বাঘ ও হরিণের চিত্র।

পরবর্তী ধাপে বাজারে ছাড়া হবে ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। এর মধ্যে ২০০ টাকায় থাকবে অপরাজেয় বাংলা ও ধর্মীয় সম্প্রীতির চিত্র, ৫০০ টাকায় শহীদ মিনার ও সুপ্রিম কোর্ট এবং ১০০০ টাকায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের ছবি।

অর্থনীতিবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন নোট শুধু অর্থ বিনিময়ের মাধ্যম নয়, বরং এটি দেশের পরিচয় বহনকারী একটি ঐতিহাসিক দলিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছাপার কাজ পুরোদমে চলছে এবং ঈদের আগে সীমিত আকারে এসব নোট বাজারে ছাড়ার মাধ্যমে প্রচলন শুরু হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar