1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে বাসের ধাক্কায় মাহেন্দ্র দুমড়ে-মুচড়ে, বাবা-ছেলেসহ নিহত ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

ময়মনসিংহে বাসের ধাক্কায় মাহেন্দ্র দুমড়ে-মুচড়ে, বাবা-ছেলেসহ নিহত ৩

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বিআরটিসি বাসের চাপায় মাহেন্দ্রযান দুমড়ে-মুচড়ে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন যাত্রী।

বুধবার (২৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০), তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের কহিনুর সুলতানা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে আসা একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জ অভিমুখে যাওয়ার পথে দত্তপাড়ায় একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির পেছনের অংশ সড়কের ওপর উঠে আসে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস মাহেন্দ্রটিকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহতদের মধ্যে সাব্বির, শিউলি, রফিকুল, আব্দুল গণি, রমজান আলী ও শাহীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar