1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, আটক জামাতা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

রাঙ্গুনিয়ায় গরুর হাটে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা, আটক জামাতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২৩ জন খবরটি পড়েছেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি গরুর হাটে প্রকাশ্যে এক গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার জামাতার বিরুদ্ধে। শুক্রবার (৬ জুন) উপজেলার গোডাউন গরুর বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ব্যক্তির নাম বাচা মিয়া (৬০)। তিনি রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারী মো. হোসেনকে (৪০) আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি পূর্ব সরফভাটা গ্রামের বাসিন্দা এবং বাচা মিয়ার জামাতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাচা মিয়া বাজারে তার তিনটি গরু নিয়ে যান। দুটি গরু বিক্রির পর একটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এসময় তার জামাতা হোসেন সেখানে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা জানান, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে বাজার এলাকার নিরাপত্তা জোরদার করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar