1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ, পাশে পিস্তল ও চিরকুট - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ, পাশে পিস্তল ও চিরকুট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৯০ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তাঁর লাশটি বিছানার ওপর পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ জানায়, মরদেহের পাশে একটি পিস্তল ও একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং পিস্তল ও চিরকুট বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

আবদুর রহমান ওরফে উজ্জ্বল স্থানীয় পাটিকাবাড়ি বাজার এলাকার বাসিন্দা এবং মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন এবং বাজারে একটি ফটোকপির দোকান পরিচালনা করতেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজের জমিতে নির্মিত একটি টিনের ঘরে একাই থাকতেন তিনি। পারিবারিক কলহের জেরে প্রায় তিন মাস আগে তাঁর স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

রোববার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন জানালা দিয়ে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাঁরা ঘরে প্রবেশ করেন এবং পুলিশে খবর দেন।

কুষ্টিয়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ বলেন, “মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার ওপর পাওয়া গেছে। লাশের পাশে একটি পিস্তল এবং একটি চিরকুট ছিল। আমরা ঘটনাটি সব দিক থেকে খতিয়ে দেখছি।”

পুলিশ বলছে, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—সেটি নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar