1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান, অবস্থা উন্নতির দিকে - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অভিনেতা জাহিদ হাসান, অবস্থা উন্নতির দিকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

ঢাকা, ৯ জুন: জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডা, জ্বর এবং শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এই তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাদিয়া ইসলাম মৌ জানান, ঠান্ডা লেগে জ্বর আসার পর জাহিদ হাসানের শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের চেয়ে ভালো আছে বলে মৌ জানিয়েছেন।

এদিকে, পবিত্র ঈদ উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই ছবিতে জাহিদ হাসান ছাড়াও আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী এবং জয়া আহসান অভিনয় করেছেন। সিনেমার মুক্তির এই সময়ে অভিনেতার অসুস্থতার খবর তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে পরিবার জানিয়েছে, তিনি এখন সুস্থতার পথে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar