1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে ক্যাডেট স্কুল পরিচালকের নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৪ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

ফরিদপুরে ক্যাডেট স্কুল পরিচালকের নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৪

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার চারজনের মধ্যে রয়েছেন—নগরকান্দার শ্রীরাঙ্গাল গ্রামের দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন (৪৫), ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের শহিদুল ওরফে শহিদ (৪৫) এবং ফরিদপুরের পার্থ রায় (৪২)।

পুলিশ জানায়, পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় মোক্তার ও কিবরিয়াকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে এসেছে, স্কুল পরিচালনার আড়ালে মোক্তার ও কিবরিয়া নিয়মিত ডাকাতি করতেন এবং বিভিন্ন এলাকা থেকে ডাকাত দল ভাড়া করে আনতেন।

অন্যদিকে, গত ৩০ মে আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় শহিদুল ও পার্থ রায়ের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের গ্রেপ্তারের পর পুলিশ স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশাররফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান সম্পর্কে জানতে পারি। তারা প্রথমে পাটক্ষেতে লুকিয়ে থাকায় ধরতে পারিনি। পরবর্তীতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar