1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় নিজ ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

বাঘারপাড়ায় নিজ ঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের ইস্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এসময় হত্যাকারী সন্দেহে স্বামীকে আটক করা হয়। বুধবার (৯ জুলাই)রাত ১১ টার দিকে উপজেলার ঘোষনগর গ্রামে ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় ও বাঘারপাড়া থানা সূত্রে জানা যায়,বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে নিজ ঘরের ইস্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের সুচিত্রার স্বামীই তাকে হত্যা করে লাশ বাক্সে লুকিযে রেখেছিলো। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক তৈরি করে ওই গ্রামের বাসিন্দা স্বামী তপন দেবনাথ। 

সূত্রে আরও জানা গেছে , বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে জীবিত অবস্থায় শেষবারের মতো দেখা যায়। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে তার স্বামী তপন দেবনাথ যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ বসত ঘরের ভেতরে রাখা কাপড়ের ইস্টিলের বক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে। এসময় তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে ইস্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয়দের অনেকেই জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকত।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলো। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar