শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ তাদের ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে সারা দেশের বিভিন্ন স্থানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে (ওয়াক-ইন ইন্টারভিউ) অংশগ্রহণ করতে হবে। নিয়োগ প্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন ভাতা, ইনসেনটিভ, উৎসব বোনাস ইত্যাদি পাবেন।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা সিটি, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা, নরসিংদী জেলা, গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত এলাকাসমূহে কাজ করার সুযোগ রয়েছে।
বেতন: বেসিক ১১,৫০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)।
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, সিটি এলাউন্স, গ্রেড এলাউন্স, এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেনটিভ, প্রোডাক্ট ভিত্তিক ইনসেনটিভ, ভ্যালু ভিত্তিক ইনসেনটিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।