1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় স্কুল তহবিল থেকে ১৮ লাখ টাকা লোপাট - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

লোহাগাড়ায় স্কুল তহবিল থেকে ১৮ লাখ টাকা লোপাট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহর বিরুদ্ধে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের গঠিত অডিট কমিটির তদন্তে অর্থ নয়ছয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

সূত্র জানায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে গত এক বছরে ব্যাংকবহির্ভূত লেনদেন, ভুয়া হিসাব উপস্থাপন এবং নানা খাতে মিথ্যা তথ্য দেখিয়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অডিট কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে উত্তোলিত ৯ লাখ ২০ হাজার টাকার কোনো গ্রহণযোগ্য হিসাব উপস্থাপন করতে পারেননি প্রধান শিক্ষক।
এছাড়া বিদ্যালয়ের দাতা সদস্যদের দেওয়া ৪ লাখ টাকা হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। বিদ্যালয়ে যোগদান না করা শিক্ষকের বেতন দেখিয়ে ৩ লাখ ৮৭ হাজার টাকা উত্তোলনসহ বিভিন্ন খাতে মোট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অডিট প্রতিবেদনে উঠে এসেছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন আওয়ামী লীগের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীনের সহায়তায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন শায়লা খানম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন এবং বিদ্যালয়ে অনিয়মিত যাতায়াতের সুযোগে প্রধান শিক্ষক খেয়াল খুশি মতো বিদ্যালয়ের অর্থ ব্যয় ও হিসাব জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে।

লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অডিট কমিটির সদস্য নুরুল আবছার বলেন, তিন সদস্য বিশিষ্ট অডিট কমিটি তদন্ত করে প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। আমাদের প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। অডিট কমিটিও সঠিকভাবে গঠিত হয়নি। একজন সদস্যের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছিলাম, তাকেই রেখে অডিট করা হয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি শায়লা খানম বলেন, আমার দায়িত্ব পালনকালে এ ধরনের কোনো অনিয়ম ঘটেনি। আমি নিয়মিত বিদ্যালয়ের সকল মিটিংয়ে অংশগ্রহণ করেছি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, আমাদের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা তারা গ্রহণ করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar