1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরু গাড়ি লোহাগাড়া বটতলী স্টেশনে সড়ক প্রশস্তকরণ থমকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর), রাত ৮টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনো চূড়ান্ত হয়নি।

এর পরিপ্রেক্ষিতে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের চলমান প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar