1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে পুলিশ সুপারের দপ্তরে অবরুদ্ধ এনসিপি নেতারা:মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গোপালগঞ্জে পুলিশ সুপারের দপ্তরে অবরুদ্ধ এনসিপি নেতারা:মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৩ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা পুলিশের পাহারায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পর সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কার্যালয় ঘিরে রেখেছেন এবং মাইকিং করে আরও লোকজন জড়ো করছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল চারটার পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। তিনি জানান, অবরুদ্ধ নেতাদের উদ্ধারে আশপাশের জেলা থেকে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা গোপালগঞ্জে রওনা হয়েছেন।

আটকে পড়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষ নেতারা।

এর আগে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় অনুষ্ঠিত এনসিপির সমাবেশ শেষে শহর ছাড়ার পথে তাদের গাড়িবহরে হামলা হয়। এ হামলার পরেই পুলিশ তাদের নিরাপত্তার জন্য এসপি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

অবরুদ্ধ অবস্থায় থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “গ্রাম থেকে ও সারা দেশ থেকে আওয়ামী লীগ-যুবলীগের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এখন আমরা একটি জায়গায় অবরুদ্ধ। প্রশাসন বলেছিল, পরিস্থিতি শান্ত, কিন্তু তারা নিষ্ক্রিয়।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar