1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে শিথিল কারফিউ, আতঙ্কে জনজীবন এখনও অচল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গোপালগঞ্জে শিথিল কারফিউ, আতঙ্কে জনজীবন এখনও অচল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৬ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে টানা কয়েকদিনের কারফিউ শিথিল করা হয়েছে শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে। তবে রাত ৮টার পর ফের কারফিউ বাড়ানো হবে কি না, সে বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

এক ক্ষুদে বার্তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে শুক্রবার রাতেও যৌথবাহিনী অভিযান পরিচালনা করে, তবে কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সকাল থেকেই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। প্রথমদিকে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল ও জনসমাগম বাড়তে থাকে। খোলতে শুরু করে দোকানপাট ও বাজার। কর্মজীবী মানুষ কাজে যেতে শুরু করেছেন এবং অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যাচ্ছেন। তবে মানুষের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট।

গোপালগঞ্জে এই কারফিউর সূচনা ঘটে ১৬ জুলাই এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে। পরে সন্ধ্যা ৬টা থেকে পূর্ণ কারফিউ আরোপ করা হয়।

এরপর বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকার ঘোষণা দেন। মাঝে তিন ঘণ্টার জন্য শিথিল করা হলেও পরে ফের কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার ভোর ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।

কারফিউ পরবর্তী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও পুরোপুরি স্বস্তি ফিরেছে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar