1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরের ভাঙন কবলিত খোলপেটুয়া নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে এমভি শাহানারা নামীয় কার্গো মালিক গোলাম রসুল মোড়ল নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর-১৭ ব্যাটেলিয়ানের সহযোগিতায় এ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন। এসময় বিজিবির মেজার সুসমিত সোবন দাস, সুবিদার আব্দুর লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, আশাশুনির হিজলিয়া চরের মাত্র পাঁচ একর জায়গা থেকে বালু তোলার অনুমতি থাকলেও বালু ব্যবসায়ীরা খোলপেটুয়া, কপোতাক্ষ সহ বিভিন্ন ভাঙন কবলিত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বেড়াচ্ছে। গোলাম রসুল মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি বুড়িগোয়ালিনী থেকে বালু উত্তোলন করে দূর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদারের কাছে বিক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন জানান, খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে জরিমানা করা হয়েছে। বালু মহল ব্যতীত অন্য কোন জায়গা থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar