1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোনায় শোবার ঘরের আড়ায় ঝুলন্ত দম্পতির মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

নেত্রকোনায় শোবার ঘরের আড়ায় ঝুলন্ত দম্পতির মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪২৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে উপজেলার চকলেংগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দম্পতি হলেন—চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। পেশায় রাজমিস্ত্রি ছিলেন সোহাগ।

পুলিশের ভাষ্য, প্রায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ঝুমার বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাত ১০টার দিকে তারা রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে স্বামী-স্ত্রীর মরদেহ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে তারা আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar