1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের তিন জন নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের তিন জন নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্গম সীমান্তবর্তী এলাকার ভুন্দুরচর গ্রামে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে রয়েছেন ফুলবাবু (৪৩), তার ভাই বুলু মিয়া (৫২) এবং ভাতিজা নুরুল আমিন (৩০)। তবে পুলিশের পক্ষ থেকে এখনও নিহতদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভুন্দুরচরের শাহ জামাল গং ও রব্বানী গংয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র, বিশেষ করে টেঁটা নিয়ে হামলায় লিপ্ত হয় দুপক্ষ।

আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় রব্বানী গংয়ের সদস্য আপেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অন্যান্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটি প্রতিকূল যোগাযোগব্যবস্থার আওতায় পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

পুলিশ এখনও ঘটনার সঙ্গে জড়িত কোনো পক্ষকে আটক করেনি বলে জানিয়েছেন ওসি লুৎফর রহমান। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar