1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরশুরামে রাতের গুলিবর্ষণ, বিএসএফের হাতে প্রাণ গেল মিল্লাতের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

পরশুরামে রাতের গুলিবর্ষণ, বিএসএফের হাতে প্রাণ গেল মিল্লাতের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফেনীর পরশুরামে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত মিল্লাত ফেনী পৌরসভার বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং লিখিত প্রতিবাদ পাঠানো হয়েছে। তবে নিহত ও আহত ব্যক্তি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, তা তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের তারকাটার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। মিল্লাত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখযোগ্যভাবে, একই বাঁশপদুয়া সীমান্তেই ২০২২ সালের ১৩ নভেম্বর বিএসএফ গুলি করে এক কৃষককে হত্যা করেছিল, যাকে পরে ছয় দিন পর ফেরত দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar