নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে দুই বোতল বিদেশী মদ সহ এক চায়ের দোকানদারকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) উপজেলার কাঁচা বাজারে অবস্থিত তার চায়ের দোকান হতে আটক করা হয়। এসময় দোকান তলাশি করে দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন, উপজেলা সদরের চন্ডীপুর গ্রামের অবিনাশ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (২২)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা বলেন, তার বিরুদ্ধে মাদক আইনের মামলার রজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।