1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাথর দিয়ে হত্যা করে খালে মরদেহ ফেলে দেয় বন্ধুরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

পাথর দিয়ে হত্যা করে খালে মরদেহ ফেলে দেয় বন্ধুরা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদপানের সময় কথাকাটাকাটির জেরে উসাইশৈ মারমা (১৮) নামে এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই) দুপুরে তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

নিহত উসাইশৈ মারমা রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের বেক্ষ্যংপাড়ার বাসিন্দা ছিলেন। আটককৃতরা হলেন শীলবান্ধা পাড়ার বাসিন্দা উনুসিং মারমা (২৬) ও হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)। পুলিশ জানিয়েছে, তারা দুইজনই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তিন বন্ধু মিলে শীলাবান্ধা পাড়ায় মদপান করছিলেন। গভীর রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উনুসিং ও হ্লাথোয়াইহ্রী মিলে উসাইশৈকে পাথর দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি তারাছা খালে ফেলে দেওয়া হয়।

রোববার দুপুরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে। আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্য বলেন, “মদপানকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।”

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর করিম জানান, এটি কথাকাটাকাটির জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar