1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাড়ি দখলে নিতে বাবার হাত-পা ভেঙ্গে পায়ের রগ কাটলো ছেলে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

বাড়ি দখলে নিতে বাবার হাত-পা ভেঙ্গে পায়ের রগ কাটলো ছেলে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নাসিরনগর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। আহত ৭৮ বছর বয়সী ধন মিয়ার হাত-পা ভেঙে দেয়ার পাশাপাশি পায়ের রগ কেটে ফেলা হয়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ধন মিয়া ওই গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে।

ধন মিয়া জানান, তার দুই স্ত্রী ও পৃথক দুটি সংসার রয়েছে। সাত ছেলের মধ্যে অভিযুক্ত মাসুক মিয়া প্রথম স্ত্রীর তৃতীয় সন্তান। তিনি বলেন, “মাসুক নিজের নামে বাড়ি দখল করতে চায়। আগেও তার নামে মামলা রয়েছে। সে উশৃঙ্খল আচরণ করে। গতকাল সকালে এ নিয়ে কথা কাটাকাটি হয়, পরে মসজিদের সামনে সে আমার ওপর হামলা চালায়।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, “ধন মিয়ার হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। পায়ের রগও কেটে গেছে। আমরা তাকে ঢাকায় রেফার করেছি।”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযুক্ত মাসুক মিয়া ঘটনার পর থেকে পলাতক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar