1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাম্পের নতুন শুল্ক আঘাত হেনেছে এশিয়ায় - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ট্রাম্পের নতুন শুল্ক আঘাত হেনেছে এশিয়ায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কহার এশিয়ার দেশগুলোর ওপর বড় আঘাত হেনেছে। ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে না পারা দেশগুলোকে এখন উচ্চ আমদানি করের মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের দু’টি বড় বাণিজ্যিক অংশীদার ভারত ও তাইওয়ান। এই দুই দেশ যথাক্রমে ২৫ শতাংশ ও ২০ শতাংশ শুল্কের আওতায় পড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত দেশ লাওসের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শুল্কহার, ৪০ শতাংশ। মিয়ানমারের ওপরও একই শুল্ক হার আরোপ করা হয়েছে।

সবচেয়ে বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে চলে গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ওপর, ৪১ শতাংশ। ইরাকের ক্ষেত্রে ধরা হয়েছে ৩৫ শতাংশ। লিবিয়ার জন্য আবার ৩০ শতাংশ।

যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সময়ের মাঝেই চুক্তি করতে পেরেছে, তাদের ওপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে। 

এই তালিকায় থাকা দেশগুলো হলো– জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এদের ওপর আরোপিত শুল্ক হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ট্রাম্পের নতুন শুল্কহার এরকম––

১০% – ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য সব দেশ

১৫% – আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে

১৮% – নিকারাগুয়া

১৯% – কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন

২০% – বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম

২৫% – ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া

৩০% – আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা

৩৫% – ইরাক, সার্বিয়া

৩৯% – সুইজারল্যান্ড

৪০% – লাওস, মিয়ানমার

৪১% – সিরিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar