1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেরাণীগঞ্জে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ ম্যাক্সওয়েলের বিরুদ্ধে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

কেরাণীগঞ্জে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ ম্যাক্সওয়েলের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কেরাণীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগে ‘ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড’ নামের একটি অবৈধ হাউজিং কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক কৃষক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তোলেন কেরাণীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের নিমতলী গ্রামের বাসিন্দা হরি কমল বিশ্বাস। তিনি জানান, তার পৈতৃক জমি জাল কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছে ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ।হরি কমল বিশ্বাস বলেন, “আমি একজন সাধারণ কৃষক।

আমার পৈতৃক জমি যা আমার পরিবারের একমাত্র সম্পদ সেটি অবৈধভাবে দখল করে হাউজিং প্রকল্প গড়ে তুলছে এই কোম্পানি। আমার কাছে বৈধ দলিল ও খাজনা পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও বিচার পাইনি।”

তিনি আরও বলেন, কোম্পানিটি বিভিন্ন সময়ে মিথ্যা আশ্বাস দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। সেই জমির কোনো মূল্য এখনও পরিশোধ করা হয়নি। উল্টো প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।সংবাদ সম্মেলনে হরি কমল বিশ্বাস অভিযোগ করেন, তার প্রতিবন্ধী ভাই কৃষ্ণ কমল বিশ্বাসের জমিও কোর্টের অনুমতি ছাড়া দখল করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে কোম্পানিটি। বর্তমানে তারা পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি জানান, স্থানীয় আরও অনেকের জমি জোরপূর্বক দখল করে বালু দিয়ে ভরাট করছে ম্যাক্সওয়েল। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেও প্রতারণা করা হচ্ছে। রাজউক, গণপূর্ত ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই প্রকল্প পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারি কিছু কর্মকর্তা ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও এই অনিয়মে জড়িত।তিনি প্রধান উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার জমি ফিরিয়ে দিন এবং কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। যাতে ভবিষ্যতে কেউ এই প্রতারণার শিকার না হয়।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar