1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পিছনে রয়েছে নারী সংক্রান্ত বিষয় - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পিছনে রয়েছে নারী সংক্রান্ত বিষয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, চাঁদাবাজির খবর প্রকাশের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে রয়েছে নারী-সংক্রান্ত একটি ঘটনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এক নারীকে মারধরের ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ঘটনাস্থল থেকে সরে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে। একপর্যায়ে কাছের একটি চায়ের দোকানে তুহিন বসে থাকাকালে সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, হামলাকারীদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত তুহিনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার এ নির্মম হত্যাকাণ্ডে গাজীপুরসহ দেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar