1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তান তাড়িয়ে প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন স্বামী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

যশোরে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তান তাড়িয়ে প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন স্বামী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬১ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী ও সন্তানকে বের করে দিয়ে প্রবাসীর স্ত্রী নিয়ে পালানোর অভিযোগ উঠেছে সবুজ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) রাতে ভুক্তভোগী স্ত্রী মীম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, সাড়ে তিন বছর আগে সবুজের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়েতে আসবাবপত্র ও উপহার দিলেও পরবর্তীতে সবুজ তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। তা না পেয়ে শারীরিক নির্যাতনের পাশাপাশি গত ৪ আগস্ট পুনরায় যৌতুক দাবি করে অস্বীকৃতির জেরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। অভিযোগে আরও বলা হয়, এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন।

প্রতিবেশীরা মীমকে উদ্ধার করলে সবুজ জানিয়ে দেন, যৌতুক না পেলে সংসার করবেন না। এরপর স্ত্রী ও সন্তানকে বের করে দিয়ে প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে ঘরে তোলেন।

প্রবাসী আল আমিন জানান, তার স্ত্রী তার কাছ থেকে নিয়মিত টাকা নিলেও সম্প্রতি ৫০ হাজার টাকা নিয়ে সবুজের সঙ্গে চলে যান। তবে সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। কোতোয়ালি থানার এসআই কবির হাসান জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar