1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিমসহ পাঁচ ব্যাংক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিমসহ পাঁচ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩২৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় এক্সিমসহ পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ সমস্যার সমাধান নয়।

এর আগে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে প্রায় ২৭ হাজার কোটি টাকা ছাপানো হলেও তারা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়। এবার একীভূতকরণের জন্য প্রয়োজন হতে পারে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ আসবে আমানত বিমা তহবিল, আইএমএফ ও বিশ্বব্যাংকের সহায়তায়।

একীভূত করার আগে ব্যাংকগুলোর সব শেয়ার শূন্য করা হবে এবং ক্ষুদ্র আমানত ফেরত দেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বাজারমূল্যের ভিত্তিতে শেয়ার সমন্বয় করা হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ সিদ্ধান্ত নিতে চায় সরকার। তবে বিশ্লেষকদের মতে, একীভূতকরণ নয়, বরং ব্যর্থ ব্যাংকগুলোকে রিকভারি পরিকল্পনা দিয়ে টিকিয়ে রাখার সুযোগ দেয়া উচিত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল পাঁচ ব্যাংকের আমানত কমেছে ২২ হাজার কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৭৭ শতাংশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar