1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গত ৩০ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ কত? - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গত ৩০ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ কত?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৩১ জন খবরটি পড়েছেন

২০২৫ সালের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স; যা টাকায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই বিপুল রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তাৎপর্যপূর্ণ স্বস্তি এনে দিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, প্রবাসী আয় প্রণোদনা ও ব্যাংকিং খাতের সক্ষমতা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এর আগের মাস জুলাইয়ে দেশে এসেছিল ২.৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যার পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। যদিও আগস্টে তা কিছুটা কমেছে, তবুও চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar