1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৬০০ বিঘার সাদা শাপলার সমারোহ, দর্শনার্থীদের ভিড় - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

৬০০ বিঘার সাদা শাপলার সমারোহ, দর্শনার্থীদের ভিড়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ জন খবরটি পড়েছেন

দিনাজপুরের বিরামপুরে খিয়ারমামুদপুর গ্রামে বিস্তৃত ৬০০ বিঘার শাপলার বিল এখন দর্শনার্থীদের কাছে এক অনন্য ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। চোখ যতদূর যায়, দেখা মেলে শুধু সাদা শাপলার সমারোহ—মনে হয় যেন ফুলের বিছানা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিদিন শত শত মানুষ নৌকা চড়ে বিলের ভেতর ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। কারও কাছে এটি প্রকৃতির সান্নিধ্যে শান্তি খোঁজার জায়গা, কারও কাছে আবার অবিশ্বাস্য এক ফটোজেনিক স্পট।

স্থানীয়দের ভাষ্যমতে, বিলটির পশ্চিমাংশ আমরুল বিল ও পূর্বাংশ কাটলা বিল নামে পরিচিত। বিলে শুধু শাপলা নয়, কই, মাগুর, টাকি, পুঁটিসহ নানা প্রজাতির মাছও পাওয়া যায়। দর্শনার্থীরা অনেকে ফেরার পথে ছোট মাছ কিনে নিয়ে যান।

এ বিলে নৌকা চালানোয় ব্যস্ত জেলে আর স্থানীয় শিশুরাও। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুরাদ প্রতিদিন সকাল-বিকালে নৌকা চালিয়ে দর্শনার্থীদের ঘুরিয়ে দেখায়, আয় হয় ১০০ থেকে ৩০০ টাকা। পড়াশোনার পাশাপাশি এই আয়ে তার সংসারে সাপোর্ট আসে।

তবে শাপলার সৌন্দর্য রক্ষায় স্থানীয়দের দুশ্চিন্তাও আছে। অনেকে ফুল তুলে নিয়ে যাচ্ছেন, এতে নষ্ট হচ্ছে বিলের প্রাকৃতিক শোভা। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিল পরিদর্শন শেষে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। স্থানীয় ইউপি সদস্যও জানিয়েছেন, ফুল ছিঁড়লে জরিমানার বিধান রাখা হবে।

দর্শনার্থী নাসরিন আক্তারের ভাষায়, “শাপলার বিছানা যেন ফুলের গালিচা। এমন দৃশ্য কাছ থেকে না দেখলে বোঝা যায় না।” সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ছবি ও ভিডিওই এখন হাজারো ভ্রমণপিপাসুকে টেনে আনছে এই বিলের শাপলা দেখতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar