1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থীদলের সদস্যের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থীদলের সদস্যের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন
Oplus_131072

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক শামীম শেখের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম শেখ (২০) উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের ওহিদুল শেখের পুত্র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শুভরাড়া ইউনিয়নের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এসময় একটি গুলি শামীম শেখের কপালের বাম পাশে বিদ্ধ হয়। ওই সময় গুলিতে আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম।

পারিবারিকসূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার সময় মো. শামীম শেখসহ একই এলাকার মো. আরমান আকুঞ্জি, মো. আল আমীন, মো. নাইম শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় সন্ত্রাসীরা আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি করলে একটি গুলি শামীম শেখের কপালের বাম পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে ও তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন শামীম শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে প্রেরণ করে। ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শণকালে জানতে পেরেছি গুলিতে আহত শামীম শেখ চরমপন্থীদলের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar