1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ জন খবরটি পড়েছেন

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বোচ্চ ভরিতে ২ হাজার ৭১৮ টাকা পর্যন্ত মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এর আগে এদিন পর্যন্ত এ মানের সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে নতুন দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর বাড়ায় স্থানীয় বাজারেও তার প্রভাব পড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি এক লাখ ২৩ হাজার ৬৭ টাকায়।

তবে সোনার সঙ্গে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar