1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভাড়া বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভাড়া বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত গুলশান আরা চমন ছিলেন দক্ষিণ গোরস্থানপাড়ার মরহুম পুলিশ সদস্য আবুল কাসেমের স্ত্রী। তিনি দীর্ঘ সাত বছর ধরে ওই ভাড়া বাসায় একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তানাদি ছিল না। স্বামীর পেনশনের টাকা দিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয়রা জানান, গত শুক্রবার তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। সোমবার দুপুরে তার কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজার গ্রিল কেটে মরদেহ উদ্ধার করে।

নিহতের বোন খুশি জানান, বৃহস্পতিবার বাজারে যাওয়ার কথা বলে গুলশান আরা চমন তাকে ফোন করেছিলেন এবং সেই দিন তাদের দেখা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অতীতে স্ট্রোকও করেছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। বাড়ির মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar