1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রাম উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

কুড়িগ্রাম উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অরুন চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ঢাকায় থাকার পর অরুন চন্দ্র রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ বাড়িতে আসেন। সোমবার সকালে বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঘরের উপর দিয়ে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দেওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুনাইগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য গোলাম রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অরুন চন্দ্র বর্মণের মৃত্যু হয়েছিল।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar