1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। সরকার এ বছর ৩৭ জন রফতানিকারককে মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে যায়। এ চালানে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিকেজি ইলিশ রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত ইলিশ রপ্তানি শেষ করতে হবে। গত বছর ২,৪২০ টন রপ্তানির অনুমতি থাকলেও ৫৩২ টন রপ্তানি হয়েছিল।

এদিকে রপ্তানির খবরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে। এক মাস আগে প্রতিকেজি ১,৪০০–১,৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২,২০০–২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন, রপ্তানির কারণে বাজারে দাম আরও বাড়ছে। ব্যবসায়ীরা দাবি করছেন, রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে আরও জোরদার করবে।

২০১২ সালে উৎপাদন সংকটের কারণে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আবার রপ্তানি চালু হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অর্থবছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ওঠানামা করেছে; ২০২৪–২৫ অর্থবছরে রপ্তানি কমে দাঁড়ায় ৬৬০ টনে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar