1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবি এনামূল হক পলাশ রচিত গান ‘চাকা’র শুভমুক্তি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কবি এনামূল হক পলাশ রচিত গান ‘চাকা’র শুভমুক্তি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশ রচিত গান ‘চাকা’।

সম্প্রতি অনলাইন প্লাটফর্ম  ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়েছে। চাকা গানে কণ্ঠ দিয়েছেন  শিল্পী জুয়েল আজাদ এবং সুর করেছেন বিখ্যাত সুরকার অলক বাপ্পা।

‘চাকা’ গানটি নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, এটি মূলত মানুষ আর মানব সভ্যতার একটি চিত্রকল্প। আধুনিক এই গানটিতে সুরকার ও শিল্পী প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আশা করি সব ধরণের শ্রোতাদের গানটি ভালো লাগবে।

গানটির শিল্পী জুয়েল আজাদ বলেন, দীর্ঘদিন পর কবি এনামূল হক পলাশের এই গানটিতে কন্ঠ দিতে পেরে আমি আপ্লুত। এই গানটিতে সভ্যতা, মানুষের চলমানতার চিত্রকল্প ফুটে উঠেছে। গানটির সুরকার অলক বাপ্পা বলেন, কবি এনামূল হক পলাশ আমার ছোট ভাইয়ের মতো। সে কোন গান সুর করে দিতে অনুরোধ করলে আমি তা ফেলতে পারি না। তার লেখা এই গানটি খুব আধুনিক একটি গান। মানুষের যাপিত জীবন তার লিরিকে আমি পেয়েছি। এমন একটা গানের সুর করতে পেরে আমি আনন্দিত। গানটি বহুল সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি।

ই-মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে গানটির লাইন প্রযোজনা করেন জুয়েল আজাদ, সিনেমাটোগ্রাফি করেন দীপু ইসলাম, ভিডিও সম্পাদনা করেন আশফাকুর রহমান এবং ভিডিও পরিচালক হিসেবে কাজ করেন ইয়ামিন ইলান।

ইতোপূর্বে কবি ও গীতিকার এনামূল হক পলাশ রাত্রির গান, গণতন্ত্রের গান, বাউল জন্ম, যে আমারে ভালোবাসে, আগুনের গান, রশিক হাওয়া, নয়া পানির তিতনা পুটি, শুন্য বোতল, সাদাকালো জীবন, প্যাঁচিয়ে থাকা দড়ি, কেমন করে সাধু হবো, একটি তারেই মুনতাহাতে, আমারে বনবাসে রাইখ্যা বন্ধু, ভালো আমি বাসলাম যারে, ঈদের গান, মন আমার মোচড় মারে, পরানের হাঁস  সহ অনেক জনপ্রিয় গান রচনা করেছেন।
এর মধ্যে বিগত কর্তৃত্ববাদী  সরকারের বিরুদ্ধে লিখে প্রচার করেছেন রাত্রির গান, গণতন্ত্রের গান এবং  আগুনের গান।

কবি এনামূল হক পলাশ বাংলা ভাষার সহজিয়া ধারার একজন প্রতিশ্রুতিশীল কবি, ভাবুক, অনুবাদক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও গীতিকার। তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন। তিনি অন্তরাশ্রম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং একই নামে একটি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা করেন। ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তিনি ছিলেন একজন সামনের সারির যোদ্ধা। সম্প্রতি তিনি জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কাজ করে একজন আলোচিত ব্যাক্তিত্ব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar