তারিম আহমেদ,অভয়নগর থেকে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরের আরাফাত রহমান কোকো স্মৃতি লক্ষটাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শনিবার নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অভয়নগর ফুটবল একাডেমীর আয়োজনে উদ্বোধনী দিনে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা বনাম যশোর জেলা খেলোয়াড় কল্যান সমিতির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে না পরলেও খেলার দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার ১৭ নং জার্চি পরিহিত সুমন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবীদ শামিমুর রহমান শামিম।বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম মোল্লা, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাসির উদ্দীন, বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ সভাপতি মিলন ডাকুয়া। সেরা খেলোয়ার নির্বাচিত হয় ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার গোলদাতা সুমন। আগামী মঙ্গলবার খুলনা জেলা বনাম সাতক্ষীরার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।